গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।
শুক্রবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আর হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে সহায়তায় গাইবান্ধার পুলিশ, রংপুর রেঞ্জের আটটি জেলার ২২ জন কর্মকর্তাকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় সুন্দরগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু পরিষদ চত্ত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।
ইত্তেফাক/এএসএমইউ