প্রাঙ্গণেমোর-এর ৮টি সফল মঞ্চায়ন

g বিনোদন রিপোর্ট

 

নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ স্বাধীনতার এই মাসে আমন্ত্রিত হয়ে ১৮ দিনে ৮টি জেলায় ৪টি নাটকের ৮টি প্রদর্শনী করছে। ১২ মার্চ থেকে শুরু হওয়া এই আয়োজনের প্রথমদিন সিলেটে ‘ঈর্ষা’, ১৬ মার্চ রাজশাহীতে ‘হাছনজানের রাজা’, ১৮ মার্চ কুমিল্লাতে ‘হাছনজানের রাজা’, ২০ মার্চ জয়পুরহাটে ‘আওরঙ্গজেব’, ২২ মার্চ রংপুরে ‘ঈর্ষা’, ২৪ মার্চ সিরাজগঞ্জে ‘হাছনজানের রাজা’ ও ২৮ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘কনডেমড সেল’ মঞ্চায়ন করে। আজ আবারো এ মাসের শেষ প্রদর্শনী হিসেবে ‘কনডেমড সেল’ নাটকটি পদ্মাপাড়ের শহর মাদারীপুরের শিবচর শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে। ‘ঈর্ষা’, ‘হাছনজানের রাজা’ ও ‘আওরঙ্গজেব’ নাটকগুলো নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অনন্ত হিরা এবং ‘কনডেমড সেল’ নাটকটি নির্দেশনা দিয়েছেন নির্দেশক ও অভিনেতা আওয়াল রেজা। ‘হাছনজানের রাজা’ নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ, ‘কনডেমড সেল’ নাটকটি রচনা করেছেন অনন্ত হিরা এবং ‘ঈর্ষা’ নাটকটির নাট্যকার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।