অবশেষে চুড়ান্তভাবে সর্ম্পক বিচ্ছেদ করলেন হলিউডের আলোচিত জুটি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। কয়েকমাসের টানাটানির সম্পর্ক শেষঅবধি এবার সমাপ্ত হলো।
বিচ্ছেদে জনি ডেপ শেষ পর্যন্ত স্ত্রী অ্যাম্বারকে ৭ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে। আর এই টাকা দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে অ্যাম্বার।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরে তাদের এ বিচ্ছেদের খবরটি বেশ আলোচনা জন্ম দিয়েছে। হলিউডের এই তারকা দম্পতি জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে সুখে থাকার জন্যই তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছরের মে মাস থেকে জনি ডেপ-অ্যাম্বার হার্ডের সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। এরপর ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন অ্যাম্বার। গত আগস্টে ১৮ মাসের বিবাহিত জীবনে ইতি ঘটে।
বিবাহ বিচ্ছেদে সম্মত হলেও আদালতে জনি ডেপ তার বিরুদ্ধে অ্যাম্বারের হার্ডের করা অভিযোগ অস্বীকার করেন। সবশেষ এবারের চুড়ান্ত রায়ে একরকম জয়ীই হলেন অ্যাম্বার। এমনটাই দাবি, অ্যাম্বারের আইনজীবী পিয়ারসি ও ডোনেল’র।
একইসঙ্গে ডেপের আইনজীবীও বলেন, অপ্রীতিকর একটি অধ্যায়ের আশাব্যাঞ্জক সমাপ্তি হলো।
২০১১ সালে ‘দ্য রাম ডায়রি’ চলচ্চিত্রে সহশিল্পীর অভিনয়কালে ডেপের প্রেমে পড়েন অ্যাম্বার হার্ড। ৩০ বছরের অ্যাম্বার ২০১৫ সালে বিয়ে করেছিলেন ৫২ বছরের জনি ডেপকে। কিন্তু ১৫ মাসের মাথায় বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন হার্ড। বিবিসি।
ইত্তেফাক/এমএআর