আদাবরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর আদাবরে এক বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিহাবুল ইসলাম খান (২২)। তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট  ইউনিভার্সিটির ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
শনিবার দুপুরে পুলিশ আদাবরের শেখেরটেকের প্রমিনেন্ট হাউজিংয়ের ২৪ নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের দরজা ভেঙে ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
 
আদাবর থানার এসআই রঞ্জিত সরকার জানান, শিহাবের বাবা সিরাজুল ইসলাম খান বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা। ২/৩ দিন আগে সিরাজুল ইসলাম তার ছেলেকে বাসায় রেখে স্ত্রী ও অপর মেয়েকে সঙ্গে নিয়ে মাদারীপুরের শিবচরে গ্রামের বাড়িতে বেড়াতে যান। শনিবার দুপুরে বাড়ি থেকে ফিরে ফ্ল্যাটে প্রবেশের পর দেখতে পান যে শিহাবের ঘর থেকে দুর্গন্ধ আসছে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখতে পায় যে মেঝেতে শিহাবের লাশ পড়ে আছে। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন রয়েছে। দুই হাতে জখমের চিহ্নও রয়েছে। ধারনা করা হচ্ছে, ২/৩ দিন আগে হত্যা করা হয়েছে বলে লাশ কিছুটা পঁচে গেছে।
 

ইত্তেফাক/এএম।