সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা শ্রমিকদের মহাসমাবেশ

সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার বিকাল ৫টায় ভাটিয়ারী ইউনিয়নস্থ মাদাম বিবিরহাট শাহাজানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ফেডারেশনের সভাপতি সফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম, আবদুর রহিম মাস্টার, পাহাড়তলী ও ফৌজদারহাট শিল্পাঞ্চলের শ্রমিক লীগের সভাপতি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক সফি বাঙ্গালী,কার্যকরী সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম,যুগ্ম সম্পাদক আাবুল কালাম ও অর্থ সম্পাদক রবিউল হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি