অভিনয়ের জন্য সালমান খান নেন ৬০ কোটি রুপি, আমির খান ৫০ এর কাছাকাছি। শাহরুখ খানও ওই ৪০-৪৫ কোটি। কোটির তালিকাতে রয়েছেন রণবীর সিং, রণবীর কাপূরের মত অভিনেতারাও। তবে এদের সবাইকে টপকে দৃষ্টান্ত স্থাপন করলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।
পারিশ্রমিক হিসেবে মাত্র এক রুপি গ্রহণ করলেন এই অভিনেতা। ছবির প্রযোজক বললেন, এমন অভিনেতারাই প্রমাণ করেন, পেশাদারত্ব নয়, প্যাশনই বড়।
সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর ছবি ‘হারামখোর’। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার প্রেম নিয়ে বানানো ছবিটি নিয়ে আলোচনা হয়েছে বেশ। সেন্সর বোর্ড আটকেও দিয়েছিল ছবিটিকে। শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে শিক্ষক-ছাত্রীর এই আখ্যান। এই ছবির জন্য কোনো পারিশ্রমিক নেননি নওয়াজ।
শুধু ‘টোকেন মানি’ হিসেবে এক রুপি নেন তিনি। ছবির প্রযোজক গুনিত মোংগা বললেন, শুরুতেই নওয়াজের এই সিনেমার পাণ্ডুলিপি বেশ পছন্দ হয়েছিল। তাই এই পারিশ্রমিকেই কাজ শুরু করেন তিনি। আসলে এই সিনেমাতে একটা প্যাশন কাজ করেছিল।
তাঁর সঙ্গে অভিনয় করেছেন শ্বেতা ত্রিপাঠি। পরিচালনা করেছেন শ্লোক শর্মা।
ইত্তেফাক/এমএআর