বাংলাদেশ প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় ঢাকা আবাহনীকে অভিনন্দন জানালেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
১০ জানুয়ারি আবাহনী প্রেসিডেন্টকে এক চিঠির মাধ্যমে এই অভিনন্দন জানান ফুটবল বিশ্বের সর্বোচ্চ এই কর্তা।
রেকর্ড ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার জন্যও অভিনন্দন জানান তিনি। চিঠিতে তিনি লিখেন, ঢাকা আবাহনীকে তাদের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানাতে চাই। আমি তাদের এই সাফল্যে খুবই আনন্দিত।’
তিনি আরো বলেন, এই শিরোপা খেলোয়াড়দের একাগ্রতা ও পুরো দলের পরিশ্রমের ফসল। চিঠিতে ঢাকা আবাহনী ও বাফুফেকে ফুটবল বিশ্বের পক্ষ থেকে ধন্যবাদ জানান ইনফান্তিনো।
ইত্তেফাক/এমএইচ