ফ্লাইওভারের নিচে আটকে যাওয়া বাসের ছবি ভাইরাল

রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের নানা ছবি ও খবর নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সরব, তখন আরেকটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিটি হচ্ছে একটি বিআরটিসির দোতলা বাসের।

ছবিতে দেখা যাচ্ছে, কাত হয়ে যাওয়া বাসটি একটি ফ্লাইওভারের নিচে আটকে আছে। ছবিটি দেখে অনুমান করা যাচ্ছে, বাসটি ওই ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেটি ফ্লাইওভারের ছাদে আটকে যায়। আটকে না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। হয়তো বাসটি কাত হয়ে পড়ে যেত।

শুক্রবার বিকালে বাসের ছবি অনেকে ফেসবুকে দিয়েছেন। কেউ বলছেন, ‘অদক্ষ চালকের হাতে বিআরটিসি বাস’। আবার কেউ প্রশ্ন রেখে বলছেন, ‘দোতলা বাসটি কেন ফ্লাইওভারের নিচে’?

আরো পড়ুন: ‘মাহমুদা আমি মারা যাচ্ছি, তুমি আমার অসহায় বাবা-মাকে দেখে রেখো’

এদিকে বাসটি কোন জায়গায় আটকা পড়েছে তা নিশ্চিত করে ফেসবুকে বলা হয়নি। তবে জানা যায়, ঘটনাটি ঘটেছে রাজধানীর কুড়িল ফ্লাইওভারের নিচে। 

এ বিষয়ে জানতে ভাটারা থানায় ফোন করা হলে জানায়, এমন কোনো খবর তারা পায়নি। খিলক্ষেত থানায় ফোন করা হলে একই কথা বলা হয়।

ইত্তেফাক/জেডএইচ