ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি স্কুল বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও অপর ১৭ জন আহত হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস একথা জানায়।
 
ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনার সময় স্কুল বাসটিতে কোনো যাত্রী ছিল না। আন্তঃপ্রদেশ সার্ভিস বাসটিতে কতজন যাত্রী ছিল তা জানানো হয়নি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াগুয়াচি ও মিলাগ্রো শহরের মধ্যকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/এসএস