গাংনীতে মোটরসাইকেল ধাক্কায় একজন নিহত

 
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত করিম বকস (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
 
আজ রবিবার ভোর ৫টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 
 
করিম বকস গাংনী উপজেলা শহরের শিশিরপাড়া গ্রামের মৃত তাসের বকসের ছেলে বলে জানা গেছে। নিহত করিম বকসের ছেলে নুর হক এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, শনিবার বিকাল সাড়ে তিনটার সময় গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন তিনি। পরে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ভোর পাঁচ টার সময় মারা যান তিনি।
 
 
ইত্তেফাক/কেকে