ছোটপর্দায় কাজের পাশাপাশি চলচ্চিত্রে কাজ করতেও বেশ আগ্রহী অভিনেত্রী অপর্ণা ঘোষ। গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্যই অপর্ণা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
এখন নতুন ছবি ‘ভুবন মাঝি’ নিয়ে আলোচনায় আছেন তিনি। এটি নির্মাণ করেছেন ফখরুল আরেফিন। সেন্সর ছাড়পত্র পেলেই আসছে মার্চ মাসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
চলচ্চিত্রটিতে কাজ করা প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘চলচ্চিত্রে আমি চ্যালেঞ্জ নিয়ে এগুতে চাই। ভুবন মাঝিতে আমি ফরিদা নামক একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি।
সব মিলিয়ে ভুবন মাঝি অসাধারণ একটি চলচ্চিত্র হয়েছে এবং আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে।’ এরইমধ্যে গত ডিসেম্বর থেকে ‘আমার পতাকা, আমার বাংলাদেশ’ শিরোনামে ভুবন মাঝি চলচ্চিত্রের ক্যাম্পেইন শুরু হয়েছে।
ইত্তেফাক/এমএআর