বন্ধুত্বের ব্যাপারে শাহরুখকে রক্ষণশীল বললেন করণ

ফিল্মের সূত্রে তাঁদের বন্ধুত্ব। আর সেই ফিল্মকে ঘিরেই তৈরি হয়েছিল তাঁদের মধ্যে দূরত্ব! পরিচালক করণ আর অভিনেতা শাহরুখ। একটি ফিল্মে অভিনয় করাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে নাকি দীর্ঘ দিন কথাবার্তা বন্ধ ছিল। সম্প্রতি শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্কের এই অবনতি নিয়েই মুখ খুললেন করণ। 
 
তাঁর অটোবায়োগ্রাফি ‘অ্যান আনসুইটবল বয়’-এ এই কথা বলেছেন তিনি। কখনও হোমোসেক্সুয়ালিটির পোস্টার বয় হিসেবে তো কখনও কাজল সঙ্গে বন্ধুত্বের গল্প, করণের এই অটোবায়োগ্রাফি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে। 
 
ওই অটোবায়োগ্রাফিরই একটি অংশে তিনি লিখেছেন, বন্ধুত্বের ব্যাপারে শাহরুখ ভীষণ রক্ষণশীল। কোনও একটি ছবিতে শাহরুখকে না নেওয়াতে দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়েছিল। দীর্ঘ দিন দু’জনের কোনও কথাবার্তা ছিল না। অথচ নিজেকে শাহরুখের পরিবারের বেশ ঘনিষ্ঠ বলেই বরাবর বলে এসেছেন করণ। 
 
সেটা অবশ্য অনেক আগের কথা। এখন দু’জনের মনেই আর কোনও অভিমান জমে নেই। ‘পিকু’ সিনেমার সাকসেস পার্টিতে গিয়ে দু’জনে মুখোমুখি হয়েছিলেন। 
 
ইত্তেফাক/এমএআর