'ধোনির ভার কমাবেন যুবরাজ'

দলের মিডল অর্ডারের বোঝা মহেন্দ্র সিং ধোনি একা টানতে পারছেন না। সেই বোঝা কিছুটা কমাতেই দলে যুবরাজ সিংকে নেওয়া হয়েছে। শনিবার পুনে-তে এই কথা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
 
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের জন্য যুবরাজ সিংকে আপাতত নির্বাচন করা হয়েছে। আগামীকাল প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত।
 
২০১৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন যুবরাজ।
 
ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে বিরাট বললেন, 'আমরা যুবরাজকে দলে নেওয়ার ব্যাপারে অভিজ্ঞতার উপরে জোর দিয়েছি। মিডল অর্ডারে ধোনির উপরে আমরা আর বোঝা বাড়াতে চাই না। আমি যদি দলের উপরের দিকে দায়িত্ব নিই, তাহলে নিচের দিকেও কাউকে দায়িত্ব নিতে হবে। সেই কাজটাই করবে ধোনি। যদি টপ অর্ডার খেলতে না পারে, তাহলে লোয়ার অর্ডার ধরে নিতে পারবে।'
 
ইত্তেফাক/এএম