আজ সন্ধ্যায় ‘সেলিম আল দীন স্মরণ উৎসব’

বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটারের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় গতকাল ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণ উৎসব ২০১৭’। 
 
গতকাল সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়, বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় সেমিনার। 
 
পরবর্তী আয়োজন হিসেবে আজ সন্ধ্যা ৬টায় ‘সেলিম আল দীন স্মরণ উৎসব-২০১৭’ উদ্ধোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। 
 
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পরীক্ষণ থিয়েটার হলে বগুড়া থিয়েটার মঞ্চস্থ করবে নাটক ‘বাসন’। সেলিম আল দীন রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ফারুক হোসেন।
 
আগামীকাল ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় একই হলে ভোলা থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘ গ্রন্থিকগণ কহে’। 
 
ইত্তেফাক/এমএআর