যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা একটি হুইস্কির বোতল নিলামে ছয় হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। গ্লাসগোতে হওয়া নিলামটিতে ঐ বোতলটি দ্বিগুণ মূল্য দিয়ে কিনে নেন কানাডার এক ক্রেতা।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছরের পুরনো গ্লেনড্রোনার্ক নামের হুইস্কিটি ২০১২ সালের ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ লিঙ্কস ইন অ্যাবারদিনশিরে খাওয়ানো হয়।
কানাডিয়ার এক ক্রেতা অপ্রত্যাশিতভাবে দ্বিগুণের বেশি দাম দিয়ে কিনে নেয়।
নিলামকারী প্রতিষ্ঠান ম্যাকটিয়ায়ের হুইস্কি বিশেষজ্ঞ লরি ব্ল্যাক বলেছেন, বোতলটির প্রতি অনেকেরই আগ্রহ ছিল। এর সর্বশেষ মূল্যে আমরা খুশি। এটি আগে যেসব ট্রাম্প বোতল বিক্রি হয়েছে তার চেয়েও সাত গুণ বেশি।
গ্লেনডোনার্ক এমনিতেই অনেক ভাল একটা হুইস্কি। এর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম যুক্ত হওয়ায় আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে।
ইত্তেফাক/এএসএস