নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আ. আলেক (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় ২৫ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আলেক টেকপাড়া গ্রামের আ. সালামের ছেলে।
আড়াইহাজার থানার এস আই আতাউর রহমান জানান, শনিবার রাতে রুপগঞ্জের ভুলতা এলাকার একটি গার্মেন্টের শ্রমিক বহনকারী বাস আড়াইহাজার উপজেলার পাচঁগাও এলাকা থেকে শ্রমিক নিয়ে ভুলতা যাচ্ছিল। বাসটি টেকপাড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পার্শ্তবর্তী খাদে পড়ে যায়। এতে আলেক নামের এক পথচারী নিহত হন। ঘটনার সময় গাড়িতে থাকা ২৫ জন শ্রমিক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাধবদী ও ভুলতা হাসপাতালে ভর্তি করেন।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বাসের নিচে চাপা পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়। চালক পলাতক রয়েছে। বাসটি আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস