মুরাদনগরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে একশত পিস ইয়াবাসহ অনি (১৯) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে গ্রেফতারকৃতকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
 
শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার রোয়াচালা গ্রাম অভিযান চালিয়ে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ী আনিছুর রহমান অনি উপজেলার রোয়াচালা গ্রামের মকতুল হোসেনের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, একটি মাদকের চালান রোয়াচালা পূর্ব পাড়া মাসজিদ সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এএসআই মিশন চৌধুরীরর নেতৃত্বে একদল পুলিশ রোয়াচালা মসজিদেও পাশের কার্লভাটে অভিযান চালিয়ে অনিকে গ্রেফতার করে দেহ তল্লাশি করে একশত পিস ইয়াবা উদ্ধার করে।
 
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মমলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে