ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে শনিবার নতুন সহিংসতায় অন্তত তিন বন্দিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গত জানুয়ারির ১ তারিখ থেকে দেশটির বিভিন্ন কারাগারে ১শ’ বন্দির মৃত্যুর মাত্র কয়েকদিন পর আবার এই রোমহর্ষক ঘটনা ঘটল।
রিও গ্রান্ডে ডো নোর্টে অঙ্গরাজ্যের বৃহত্তম কারাগার অ্যালকাকুজে সহিংসতার এই ঘটনা ঘটে। একটি অপরাধ চক্রের সদস্যদের আটক থাকার সুযোগে প্রতিদ্বন্দ্বী চক্রের অপর সদস্যরা এ হামলা চালায়। ওই তিনজনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। রাজ্য কারাগার ব্যবস্থাপক জেমিলটোন সিলভা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিহতদের বিচ্ছিন্ন মুণ্ড দেখতে পেয়েছি।’
রাজ্যের রাজধানী নাটালের বাইরের কারাগারটির ধারণক্ষমতা সর্বোচ্চ ৬শ ২০ বন্দির। কিন্তু এতে ১ হাজার ১শ’ বন্দিকে আটক রাখা হয়েছে। সিএনএন।
ইত্তেফাক/এসএসএ