‘ফেরিঘাট স্থানান্তরে নৌপথের দূরত্ব কমবে ৫ কিলোমিটার’

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, কাওড়াকান্দি থেকে কাঁঠালবাড়িতে ফেরিঘাট স্থানান্তরের ফলে নৌপথের দূরত্ব কমবে ৫ কিলোমিটার। এর ফলে অনেক যানবাহন পার্কিং করতে পারবে এবং ঘাট এলাকায় কোন যানজট থাকবে না।
 
আজ রবিবার মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তরকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কাঁঠালবাড়ি ফেরিঘাট উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, শুধু কাঁঠালাবাড়ি ফেরিঘাটের উন্নয়ন নয়, সড়ক পথেরও উন্নয়ন হয়েছে। যানবাহনগুলো একটি সড়ক দিয়ে ফেরিতে উঠবে, আরেকটি সড়ক দিয়ে ফেরি থেকে নামবে। যার ফলে রাস্তায় মুখোমুখি দুর্ঘটনা ও যানজট হওয়ার কোন সম্ভবনা নেই। বর্তমান সরকারের উন্নয়নের অংশ এই কাঁঠালবাড়ি ফেরিঘাট। 
 
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াছমিন ছুটি, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ। বাসস।
 
ইত্তেফাক/এমআই