‘বেস্ট বাই’ এর শরৎ অফারের পুরস্কার বিতরণ

গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেক্ট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ আয়োজিত ‘শরৎ উৎসব’ অফারের বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়েছে।
 
সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
 
শরৎ উপলক্ষে ক্রেতাদের জন্য গেল অক্টোবর ও নভেম্বর দুইমাস ব্যাপী ‘এ অফারের আয়োজন করে বেস্ট বাই। বেস্ট বাই আউটলেট থেকে ন্যূনতম তিনশ টাকার পণ্য ক্রয়ে ক্রেতারা একটি কুপন পেয়েছেন।
 
তাদের মধ্য থেকে নির্বাচিত ৮০ জনকে এসব পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে ডা: বনি প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি এলইডি টিভি, মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, মনজুরুল করিম তৃতীয় পুরস্কার রিগ্যাল ওয়্যারড্রব, আফরোজা হক চতুর্থ পুরস্কার দুরন্ত বাইসাইকেল এবং মিসেস আশা পঞ্চম পুরস্কার একটি ড্রেসিং টেবিল পেয়েছেন।
 
অন্যান্যরা আরএফএল গ্যাস স্টোভ, ইটালিয়ানো ডিনার সেটসহ ৮০ টি পুরস্কার জিতেছেন।
 
এসময় আরএফএল গ্রুপের এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, বেস্ট বাই এর ইনচার্জ রাহাত জাহান শামীম, ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বেস্ট বাই দেশব্যাপী ১৫০ এর অধিক আউটলেটে আরএফএল এর প্লাস্টিক পণ্য, গ্যাসের চুলা যাবতীয় গৃহস্থালী সামগ্রী, ইটালিয়ানো ব্র্যান্ডের মেলামাইন সামগ্রী, দুরন্ত ব্র্যান্ডের বাইসাইকেল, গুডলাক স্টেশনারি পণ্য, ভিশন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যও পাওয়া যাচ্ছে।
 
ইত্তেফাক/এমএইচ