খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার খুলনা প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বি করেন ক্লাবের সভাপতি এস এম হাবিব। সভায় বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ দিদারুল আলম, এস এম জাহিদ হোসেন মো. সাহেব আলী, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অমল সাহা, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহ আলম, কৌশিক দে, মানিক সাহার ছোট ভাই দিলীপ সাহা প্রমুখ। সভা পরিচালনা করেণ ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়।
প্রসঙ্গত, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক চন্দ্র সাহা।
ইত্তেফাক/ইউবি