যশোরের চৌগাছায় রাসেল ওরফে রনি (৩০) নামে এক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার সলুয়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। রাসেল চৌগাছা মাঠপাড়ার কমর আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াচ হোসেন বলেছেন ‘দুইদল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ে অজ্ঞাত একজন নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি শুটারগান, এক রাউন্ড গুলি, একটি হাত করাত ও রশি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি