অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারালো ভারত। এছাড়া সেঞ্চুরি করেছেন কেদার যাদবও। তাদের সেঞ্চুরিতে ইংল্যান্ডের দেয়া ৩৫১ রানের টার্গেটও ছোট হয়ে আসে।
৬৩ রানে চার উইকেট হারানোর পর জুটি গড়ে রানের চাকা সচল রাখেন দু’জন। ৯৩ বল মোকাবেলায় ৭টি চার ও ৪টি ছক্কায় ক্যারিয়ারের ২৭তম ওয়ানডে শতক উদযাপন করেন কোহলি।
প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপের মুখেই পড়ে ভারত। অভিজ্ঞ যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনিও কোহলিকে সঙ্গ দিতে ব্যর্থ হন। বেন স্টোকসের বলে জস বাটলারের গ্লাভসে ধরা পড়েন যুবরাজ (১৫)। ধোনিকে (৬) উইলির তালুবন্দি করে ৬৩ রানে চতুর্থ উইকেটের পতন ঘটান জেক বল।
এর আগে পুনের এমসিএ (মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন) স্টেডিয়ামে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান কোহলি। রুট-রয়-স্টোকসের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেটে ৩৫০ রান তোলে সফরকারীরা।
দু’টি করে উইকেট লাভ করেন হার্দিক পান্ডে ও জাসপ্রিত বুমরাহ। একটি করে নেন উমেশ যাদব ও রবিন্দ্র জাদেজা। ৬৩ রান খরচায় উইকেটশূন্য থাকেন রবিচন্দ্রন অশ্বিন।
ইত্তেফাক/এমএইচ