চরভদ্রাসনে গরুর রশি ছেড়া প্রতিযোগিতা

পৌষ সংক্রান্তি উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে রবিবার বিকেলে গরুর রশি ছেড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
 
এ উপলক্ষে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ভাঙ্গার মাথা নামক স্থান বিসাই মাতুব্বরের ডাঙ্গী মাঠে কয়েক হাজার দর্শক সমেবেত হয়। গ্রাম বাংলার একেক অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে এই চিরচেনা গরুদৌড়, গরুর রশি ছেড়া প্রতিযোগিতা বাঙালির ইতিহাসকে মনে করিয়ে দেয়। 
 
চরহরিরামপুর ইউপির সদস্য মো. জুলহাস মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য মো. গোলাম রাব্বানী (পান্নু) কাজি। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি