ব্রাজিলের কারাগারে দাঙ্গা: নিহতের সংখ্যা বেড়ে ২৬

 
ব্রাজিলের কারাগারে দাঙ্গার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। দেশটির ‍পুলিশ এই তথ্য জানিয়েছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
শনিবার বিকালে আলকাকুজ কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 
 
এর আগে কারাগারে কর্মকর্তারা বলেছেন, নিহতের কয়েকজনের শিরোশ্ছেদ করা হয়েছে। 
 
ব্রাজিলের একটি শক্তিশালী অপরাধ চক্রের এক সদস্য বিরোধী গ্রুপের ওপর হামরা চালালে এই দাঙ্গা শুরু হয় বলে ধারণা করা হচ্ছে। 
 
দাঙ্গার ঘটনায় কোনো কারা কর্মকর্তা বা পুলিশ সদস্য আহত হয়েছেন কি না সেটি জানা যায়নি। 
 
ইত্তেফাক/এএসএস