দীর্ঘ বিরতির পর আবারো বিজ্ঞাপনচিত্রে কাজ নিয়ে ফিরছেন অভিনেত্রী তানভীন সুইটি। সাত বছর পর একটি প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মডেল হিসেবে হাজির হচ্ছেন এ জনপ্রিয় তারকা।
এরমধ্যে শুটিং শেষ হয়েছে বিজ্ঞাপনটির। সুইটি জানান, একটি গল্পপ্রধান বিজ্ঞাপন। আমার সবচেয়ে ভালো লেগেছে স্ক্রিপ্ট। আর বিজ্ঞাপনটিও মেয়েদের নিয়ে। তাই কাজটি করা।
বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন টিটু রহমান। তানভীন সুইটি সর্বশেষ একটি চায়ের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন।
ইত্তেফাক/এমএআর