আবারো একসঙ্গে আসছেন ফেরদৌস-মৌসুমী

আবারো একসঙ্গে আসছেন ‘খাইরুন সুন্দরী’ খ্যাত জনপ্রিয় জুটি ফেরদৌস ও মৌসুমী। আবির খানের পরিচালনায় সিনেমাটির নাম ‘লাল কাহই’।
 
ছবিতে ফেরদৌসের অভিনয়ের বিষয়ে তিনি বলেন, ‘লাল কাহই’ ছবিতে আমি কাজ করবো এটি চূড়ান্ত। তবে আমার বিপরীতে মৌসুমী থাকবে নাকি জয়া থাকবে সে বিষয়ে আমি সঠিক কিছু জানিনা। 
 
আগামী মে-জুন মাসে ছবির শুটিং শুরু হচ্ছে বলে জানা গেছে। 
 
ইত্তেফাক/এমএআর