বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত শিশু রনি শেখ (৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলেন, আজাদ শেখ (৪৫), তার স্ত্রী শিখা বেগম (৪০) এবং তাদের মেয়ের দুই সন্তান রাজু (১৩) ও তামান্না আক্তার (৭)।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলাধীন বাগেরহাট-মাওয়া মহাসড়কের কাকডাঙায় যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যানকে পিছন দিক থেকে যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা একই পরিবারের সদস্য। তারা জেলা সদর উপজেলার বারইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের বাসিন্দা।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ