ইন্দুরকানী‌তে শীতার্ত‌দের মা‌ঝে কম্বল বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় শীতার্ত‌দের মা‌ঝে কম্বল বিতরণ করেছে উপ‌জেলা প্রশাসন। রবিবার রাতে উপ‌জেলা‌র পত্তাশী ও পা‌ড়েরহাট ইউনিয়নের প্রায় অর্ধশতা‌ধিক শীতার্ত‌দের মা‌ঝে এ কম্বল বিতরণ করা হয়।
 
ছিন্নমূল ও অ‌তিদ‌রিদ্র‌দের রা‌তের আঁধা‌রে খুঁ‌জে বের ক‌রে তা‌দের হা‌তে কম্বল তু‌লে দেয় উপ‌জেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদা। এ সময় তার সঙ্গে উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর ত্রান তহ‌বিল হ‌তে এ কম্বল দেয়া হ‌য়ে‌ছে। কম্বল প্রাপ্ত শীতার্তরা প্রধানমন্ত্রী শেখ হ‌া‌সিনার প্র‌তি চরম কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন। উপ‌জেলা প্রশাসন‌কেও ধন্যবাদ জা‌নি‌য়ে‌ছেন তারা।
 
উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হুদা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ