ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘদিন খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দেশকেও নেতৃত্ব দিয়েছেন অংসখ্য ম্যাচে। সাবেক ক্লাবের খুব প্রিয় ফুটবলার তিনি। কিন্তু ম্যান ইউ-তে আসার পর তাকে মেনে নিতে পারেননি ওয়েন রুনি। যদিও পরবর্তীতে রুনির সব থেকে ভালো বন্ধুত্বটা হয়েছিল রোনালদোর সঙ্গেই।
২০০৩ থেকে ২০০৯। সাত বছর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদো। স্পোর্টিং থেকে প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সময় অনেকটাই টেনশনে পড়ে গেছিলেন। বড় ক্লাব। বড় ফুটবলার। বড় ম্যানেজার। কিন্তু ধীরে ধীরে পুরো টিমে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার টিমের অন্দরের এক ঘটনা প্রকাশ্যে এলো। জানালেন টিমের সতীর্থ ড্যারেন ফ্লেচার।
রোনাল্ডোর বিদায়ে বিষাদে ছিল গোটা ক্লাব। অ্যালেক্স ফার্গুসন থেকে ওয়েন রুনি, প্রত্যেকেই। তখন একটি ম্যাচে রুনির পায়ে বল আসে। চাইলে তিনি গোল দিতে পারতেন। কিন্তু তিনি জালের দিকে বল না ঠেলে বাড়িয়ে দেন রোনাল্ডোকে।
ড্যারেন ফ্লেচারের ভাষ্য, 'প্রত্যেকে পরিচিতি চায়। তুমি সব সময় আরও চাইবে। এটাই নিয়ম। রোনালদো দেশ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। ওর সব পাওয়া হয়ে গেছে। রোনাল্ডো যখন ম্যান ইউ আসে, প্রথম এক বছর তার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করত রুনি। কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। রোনালদোকে গোল করতে পাঠায় রুনি।'
ইত্তেফাক/এএম