হবিগঞ্জে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

হবিগঞ্জে ট্রাক্টর চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রাহুল (৮)  ওই গ্রামের নিম্বর আলীর ছেলে।
 
সোমবার বেলা একটায় সদর উপজেলার পইল গ্রামে এ ঘটনা ঘটে। রাহুল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি মাটি বোঝাই ট্রাক্টর শিয়ালদাড়িয়া পাঁচপাড়িয়া থেকে পইল রোডে যাচ্ছিল। এ সময় গাড়িটি রাহুলকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। পথে তার মৃত্যু হয়।
 
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুর রহমান বলেন, হাসপাতালে পৌছার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
 
হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ