এমপি লিটন হত্যা : ১৮ দিনেও প্রকৃত খুনি শনাক্ত হয়নি

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে আরও ৩ জনকে পুলিশ আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার ১৮ দিন অতিবাহিত হলেও প্রকৃত খুনিরা শনাক্ত হয়নি। 
 
গত রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিপুর ইউনিয়নের মৃত-কাজিম উদ্দিনের ছেলে আলা উদ্দিন, একই গ্রামের মৃত-রহিম উদ্দিনের ছেলে রফাত উদ্দিন ও সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের হাসমত উল্লাহর ছেলে আল-আমিন সরকারকে আটক করে। 
 
থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এমপি লিটনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করার পর থেকে সুন্দরগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৮৫ জনকে আটক করা হলেও প্রকৃত খুনিদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রকৃত খুনিদের শনাক্তসহ গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 
 
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার আশরাফুজ্জামান জানান, আমরা আন্তরিকভাবে তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়াসহ প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
 
ইত্তেফাক/ইউবি