মারা গেলেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডবি্লউই ) কিংবদন্তী জিমি স্নুকা। ৭৩ বছর বয়সে ফ্লোরিডায় নিজের জামাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক সময়ের জনপ্রিয় এই রেসলিং তারকা।
বিগত কয়েকমাস ধরেই তিনি অসুস্থ থাকলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ফিজির এই তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে শোক প্রকাশ করে তারা।
Our family @TaminaSnuka asked me to share the sad news that her dad Jimmy Snuka has just passed away. Alofa atu i le aiga atoa. #RIPSuperfly
— Dwayne Johnson (@TheRock) January 15, 2017
তার মেয়ে তামিনা স্নুকাও এখন রেসলিং খেলেন। এক টুইটে তিনি লেখেন, তোমাকে ভালোবাসি বাবা। এছাড়া টুইটারে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দ্য রক ও হাল্ক হোগ্যানের মতো তারকারা।
ইত্তেফাক/এমএইচ