স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভিশন ২০২১ ও ২০৪১ অর্জনে দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত করতে সকল ক্ষেত্রে প্রশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তৈরি করার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), গোপালগঞ্জ-এর পরিচালনা বোর্ডের ১ম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়, বাপার্ড-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক আনন্দ চন্দ্র বিশ্বাস (অতিরিক্ত সচিব)সহ বোর্ডের সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম।