ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া শফিকুল ইসলাম (৩০) নামে এক ইজতেমা ফেরত মুসল্লির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার রেলসেতুর নিচে মেঘনা নদী থেকে তার লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলা মহল্লার বাসিন্দা।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যোগদান শেষে রবিবার বিকেলে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন শফিকুল ইসলাম। ট্রেনটি আশুগঞ্জ রেলসেতু অতিক্রম করার সময় অসাবধানতাবশত শফিকুল ইসলাম ট্রেনের ছাদ থেকে মেঘনা নদীতে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। এরপর ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সোমবার বিকেল ৪টার দিকে মেঘনা নদীর পুরাতন রেলব্রিজ সংলগ্ন এলাকা থেকে শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি