মঙ্গলবার পর্দা নামছে জাতীয় মার্শাল আর্টের

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে ‘ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৭’। সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
 
শক্তিমত্তা প্রদর্শনীর মাথায় পাথর পাটা ভাঙা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জামাল শুক্কুর আলী। সানচাক্কুতে স্বর্ণ জিতেছেন গফুর। আর তলোয়াড় লড়াইতে স্বর্ণ জিতেছেন যথাক্রমে শাহরিয়ার, কামরুল, আরেফিন। বরফ ভাঙায় স্বর্ণ জিতেছেন রায়হান।
 
ম্যাস রেসলিংয়ের অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো. সোহেল রানা, অনূর্ধ্ব-৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো. ওয়াররেস হোসেন, অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো. গোলাম রাব্বানী, অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো. দ্বীন ইসলাম মৈশন, ৬৫+ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো. হাসিবুল ইসলাম।
 
এই ইভেন্টের মহিলা বিভাগে অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন তাসলিমা আক্তার। অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মোসা: রোকেয়া।
 
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
 
এবারের এই মার্শাল আট প্রতিযোগিতায় ১৫টি জেলাসহ বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের চার শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছে। মার্শাল আর্টের জনপ্রিয় ইভেন্টগুলোতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
 
এই টুর্নামেন্টে প্রাইজমানি না থাকলেও বিভিন্ন ক্যাটাগরির স্বর্ণপদক জয়ী ১০০ জন খেলোয়াড়কে  হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। অন্যান্যদের মেডেল দেয়া হবে।
 
ইত্তেফাক/এমএইচ