প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার পেয়েছি : বিউটি

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ ২৬ জনের ফাঁসি ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
 
রায় ঘোষণার পর মামলার বাদী নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, ‘আমি আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করেছি, সে অনুযায়ী সঠিক রায় পেয়েছি।’
 
তিনি দ্রুত রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, নূর হোসেনের সহযোগীদের হুমকি-ধামকিতে তিনি পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন।
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন প্রায় একই স্থান থেকে আরেকজনের লাশ পাওয়া যায়।
 
ইত্তেফাক/ইউবি