ভাণ্ডারিয়ায় মজিদা বেগমের ৩০তম মৃত্যুবার্ষিকী

 
জেলার ভাণ্ডারিয়ায় দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিডিটের পরিচালক মণ্ডলীর সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মহিয়সী মজিদা বেগমের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
 
সোমবার এ উপলক্ষে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলানায়তনে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
 
কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে দানশীল, শিক্ষানুরাগী ও মমতাময়ী একজন সফল জননী মজিদা বেগমের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, কলেজের উপাধক্ষ্য মো. আবু জাফর সহকারী অধ্যাপক হাসিনা বেগম, মো. জাকির হোসেন খান, মোসাম্মত্ খায়রুন্নাহার, কামরুন্নাহার, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, মুরাদ হোসেন,শাহানাআক্তার, শিক্ষার্থী নাসরীন আক্তার, তুলি আক্তার প্রমুখ।
 
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজ শিক্ষক মাওলানা আমিন খান।
 

ইত্তেফাক/এএম।