সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

 
সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
 
এম এম রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
 
২০০৮ সালের ১ জুন থেকে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত ১৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এম এম রুহুল আমিন। 
 
ইত্তেফাক/এএসএস