নারীসম্ভ্রম বাঁচানো সাহসী আতিফ: ভিডিও ভাইরাল

পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করছিলেন পাকিস্তান ও ভারতের অন্যতম জনপ্রিয় রকস্টার গায়ক আতিফ আসলাম। আর সেখানে তার সামনে ঘটলো অনাকাঙ্খিত ঘটনা।
 
দর্শকসারীতে দাড়ানো এক নারীর সম্ভ্রম বাঁচাতে এগিয়ে গেলেন, আর সেই সুবাদে তিনি মানবিক দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করলেন। 
 
ঘটনা খুলে বলি, গেল শনিবারের ঘটনা। করাচীতে একটি অনুষ্ঠানে পারফর্ম চলাকালীন দর্শকদের মধ্যে একটি অস্বাভাবিক বিষয় তার নজরে আসে। খেয়াল করে দেখেন কয়েকজন যুবক মিলে এক তরুণীকে উত্যক্ত করছে। 
 
তখনই তিনি তার সহ-শিল্পীদের থামিয়ে দেন। নিজেও গান থামিয়ে সোজা ওই যুবকদের কাছে চলে যান। মাঝপথে গান থামিয়ে দিয়ে ওই তরুণীর বাঁচালেন তিনি। 
 
ইন্ডিযান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, আতিফ ঐ সময় প্রচণ্ড ধমক দেন উত্যক্তকারীদের।
 
‘জীবনে এর আগে কখনও মেয়ে দেখোনি’ বলে এমন চিৎকারে  স্তম্ভিত হয়ে যান উপস্থিত শ্রোতারা। সঙ্গে সঙ্গে সেখানে চলে আসেন নিরাপত্তারক্ষীরা, ঐ তরুণীকে তারা নিরাপদ স্থানে নিয়ে যান।
 
এ ঘটনার পর সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভিডিওসহ ভাইরাল হয়ে যায়। তার এমন দায়িত্বশীল ভূমিকার জন্য পাচ্ছেন প্রসংশা। 
 ইত্তেফাক/এমএআর