শুভশ্রীর প্রিয় নায়িকা কোয়েল

দশ বছরের মতো হলো কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন শুভশ্রী। এরমধ্যে প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাংলা ছবির দর্শকের এই প্রিয় নায়িকারও প্রিয় নায়িকা রয়েছেন। এতদিনে সেটা প্রকাশিত না হলেও সম্প্রতি তা জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
সম্প্রতি সংবাদের শিরোনামে এসেছে কোয়েল মল্লিকের কামব্যাকের খবর। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনাতে, আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে কামব্যাক ছবিটি করছেন কোয়েল। সেই খবরটি পেয়েই শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তাঁর ‘প্রিয় নায়িকা’-র প্রত্যাবর্তনে অত্যন্ত খুশি তিনি।
 
কোয়েলের ৫ বছর পর চলচ্চিত্রে অভিষেক ঘটে শুভশ্রীর। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল কোয়েলের প্রথম ছবি ‘নাটের গুরু’ এবং শুভশ্রীর প্রথম বাংলা ছবি সোহমের বিপরীতে ‘বাজিমাত’ ২০০৮ সালে।
 
ইত্তেফাক/এমএআর