অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন নাদাল

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। সোমবার সরাসরি সেটে জিতলেও জার্মানির ফ্লোরিয়ান মেয়ারের কাছে ১১টি গেমে হার মানেন সাবেক এই নাম্বার ওয়ান।
 
প্রথম সেট শেষ ৬-৩ গেমে নিষ্পত্তি হয়। দ্বিতীয় ৬-৪ গেমের জয়ে ২-০ তে লিড নেন স্প্যানিশ আইকন।  একই ব্যবধানে তৃতীয় সেট জিতে কোর্ট ছাড়েন ২০০৯ আসরের চ্যাম্পিয়ন।
 
তৃতীয় রাউন্ড নির্ধারণীতে নাদালের প্রতিপক্ষ সাইপ্রাসের মার্কোস বাগদাতিস। যিনি রাশিয়ান মিখাইল ইউজনিকে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন।
 
ইত্তেফাক/এমএইচ