সাত খুন মামলা নিয়ে প্রধান বিচারপতি

‘সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হয়’

প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, সুপ্রিম কোর্টের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে নারায়ণগঞ্জের সাত খুন মামলার অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হয়। তিনি বলেন, অপরাধী যত বড়ই হোক না কেনো সে দায় মুক্তি পাবে না।
 
প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণের ২ বছর পূর্তিতে আজ মঙ্গলবার বিকালে এক বাণীতে এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রভাবশালী আসামি র‍্যাবের কয়েকজন কর্মকর্তা রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে। একইসঙ্গে তিনি বলেন, স্বল্পতম সময়ের মধ্যে ওই মামলার বিচার নিষ্পত্তি করায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে। 
 
ইত্তেফাক/এমআই