কোচিংয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন লুই ফন গাল। দীর্ঘ ২৬ বছরের সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার থেকে হঠাৎই বিদায় নিলেন তিনি।
গত বছর এই বর্ষীয়ান কোচকে বরখাস্ত করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ছিলেন স্পট লাইটের বাইরে।
সোমবার নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে পেয়েছেন আজীবন সম্মাননা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, ‘প্রথমে মনে করেছিলাম থেমে যাবো। পরে আবার ভাবলাম কিছুদিন অবসর কাটাবো। তবে এখন ভাবছি কোচিংয়ে বোধহয় আর ফেরা হবে না।’
বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারের দায়িত্ব পালন করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড আয়াক্স, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে। ছিলেন নেদারল্যান্ডসের কোচ।
ইত্তেফাক/এমএইচ