চকবাজারে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইল আরোহী নিহত

 
রাজধানীর চকবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, আকাশ (২০) ও সানি (২০)। আহত রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চকবাজারের কাজি আলাউদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকবাজার থানার ওসি বলেন, ‘রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে করে তিনজন চকবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।’
 
ওসি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।
 
 
ইত্তেফাক/কেকে/এএসএমইউ