শিক্ষার্থীদের অভিনয়ে সৈয়দ হকের নাটক

আজ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী নাটমণ্ডল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত নতুন নাটক ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’ মঞ্চায়িত হবে।
 
এ বিভাগের ২০১৬ সালের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের অভিনয়ে সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন ও নিষিদ্ধ লোবান এবং পায়ের আওয়াজ পাওয়া যায় অবলম্বনে আবহমান ইতিহাসের ধারায় বাঙালির রাষ্ট্র নির্মাণের আখ্যান পরিবেশিত হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন উক্ত বিভাগের সহকারি অধ্যাপক আহমেদুল কবির।
 
এ উপলক্ষে গতকাল বিকেল ৪টায় নাটমণ্ডল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত নতুন নাটক ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’-এর প্রেস শো অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/এমএআর