অন্যসব বাদ দিয়ে ওবামাকে নিজের বিদায় নিয়ে ভাবার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ জানায়, যেই প্রশাসনের হাতে আর কয়েকদিন মাত্র আছে, তাদের উচিত শেষ সময়ে নিজেদের বিদায় কার্যক্রমের দিকে নজর দেয়া।
উত্তর কোরিয়ার এই গণমাধ্যম বলে, এটি 'শত্রুভাবাপন্ন নীতি' যা মাত্র কয়েকদিন ক্ষমতায় থাকা একটি প্রশাসনের শেষ চেষ্টা। সেখানে ওবামাকে উদ্দেশ্যে করে বলা হয়, বিশ্ব থেকে যেই দেশ নিজেদের বিচ্যুত করে রেখেছে, তাদের নিয়ে ভাবার থেকে ওবামার উচিত নিজের ব্যাগ গোছানয় মনোযোগ দেয়া।
যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার মানবিক অধিকার নিয়ে মন্তব্য করা উচিত নয়, এমনটি জানিয়ে সেখানে বলা হয়, বিশ্বের সবচাইতে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশ যুক্তরাষ্ট্র। তাদের কাছে মানবাধিকারের কথা শোনা সত্যিই হাস্যকর। বিবিসি।
ইত্তেফাক/আরএ