ব্যস্ত অভিনেতা রওনক হাসান। অভিনেতা হিসেবেই বিশেষতই তার পরিচিতি থাকলেও নিমার্ণের প্রতি রয়েছে সমান ভালবাসা। সেই সুবাদে নিজেকে শুধু অভিনয়ে না, সঙ্গে সঙ্গে পরিচালক হিসেবেও এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এর আগে বিশেষ দিন উপলক্ষ্যে তারই নিমার্ণে উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় নাটক। চলচ্চিত্র নির্মাণের প্রয়াস থেকে এবার হাত দিলেন স্বল্পদৈর্ঘ্য নির্মাণে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘খারাপ মেয়ে ভালো মেয়ে’। এটি রচনাও করেছেন রওনক হাসান। গত ১০ জানুয়ারি শুটিং শুরু হয়, এরপর টানা আরো কয়েকদিন শ্যুটিং হয়েছে বিভিন্ন লোকেশনে।
IMG0
এ বিষয়ে ইত্তেফাক অনলাইনকে রওনক হাসান বলেন, একটি মেয়ের এই শহরে টিকে থাকার সংগ্রাম ।আর এই সমাজে কাকে ভালো মেয়ে বলে আর কাকে খারাপ মেয়ে বলে সেই গল্প। আশা করছি, দর্শকদের ভাল লাগবে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, সমাপ্তী মাসুক, টনি ও ঋতু প্রমূখ।
ইত্তেফাক/এমএআর