ঢাবি সংগীত বিভাগের প্রথম পুনর্মিলন

 
ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের প্রথম পুনর্মিলন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২০ জানুয়ারি। সংগীত বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধায়নে শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এই পুনর্মিলনের আয়োজন করা হয়েছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৪ সালের ১ সেপ্টেম্বর নাট্যকলা ও সংগীত বিভাগের সূচনা হয়। এ সময় প্রতিষ্ঠাকালীন চেয়ারপার্সন ছিলেন সৈয়দ জামিল আহমেদ। ২০১০ সালে পৃথকভাবে সংগীত বিভাগের পথ চলা শুরু। এ সময় কলা ভবনের ষষ্ঠ তলায় স্থায়ীভাবে শুরু হয় সংগীত বিভাগের কার্যক্রম। একক বিভাগ হিসেবে সংগীত বিভাগের প্রথম চেয়ারপার্সন ছিলেন আকলিমা ইসলাম কুহেলি।
 
বর্তমানে বিভাগটির চেয়ারপার্সন হিসেবে আছেন ড. মহসিনা আক্তার খানম। বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী বিভাগটিতে শিক্ষক হিসেবে রয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, আকলিমা ইসলাম কুহেলি, শাহনাজ নাসরিন ইলা, দীপক পাল, সাবরিনা আক্তার টিনা এবং টুম্পা সমদ্দার।
 
দেশের সংগীত জগতের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের এই প্রাণকেন্দ্রের পুনর্মিলন হবে ২০ জানুয়ারি।
 
ইত্তেফাক/আরএ