বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী মুহিন ও নিশিতা বড়ুয়া।
সরাসরি অনুষ্ঠানে ফোন করে অতিথির সঙ্গে কথা বলতে ও গানের অনুরোধ করতে পারবেন দর্শকরা। গানের পাশাপাশি শিল্পীদ্বয় জানাবেন জীবনের নানা ঘটনা ও ভবিষ্যতের পরিকল্পনার কথা।
‘মিউজিক ক্লাব’ প্রচারিত হবে রাত ১১টা ২৫ মিনিটে। উপস্থাপনায় আরজে নীরব খান।
ইত্তেফাক/এমএআর